দেশবাংলা
তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪ আহত ২৪

চাঁদপুর, শেরপুর ও মুন্সীগঞ্জে সড়ক দূর্ঘটনায় ৪ জন নিহত, আহত হয়েছে অন্তত ২৪ জন।
চাঁদপুরের ফরিদগঞ্জ সড়কে পার্কিং করা পিকআপ ভ্যানের সাথে ধাক্কা লেগে সিএনজি চালিত অটোরিকশা উল্টে অটোরিকশা চালক রেজাউল করিম নিহত এবং গুরুতর আহত হয়েছেন হান্নান নামে এক যাত্রী।
নিহত রেজাউল ফরিদগঞ্জ উপজেলার ব্যুরো বাংলাদেশ এরিয়া স্বেচ্ছাসেবী সংগঠনের এরিয়া ম্যানেজার ছিলেন। শেরপুরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ৩ জন নিহত, আহত হয়েছেন ৩ জন সিএনজি যাত্রী।
গতরাতে ঢাকা-শেরপুর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।অন্যদিকে, মুন্সীগঞ্জের ঢাকা-টঙ্গীবাড়ি সড়কে যাত্রীবোঝাই বাস খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন। সিরাজদিখান উপজেলার হিরনের খিলগাঁও এলাকায় এ দূর্ঘটনা ঘটে।



