দেশবাংলা

বান্দরবানে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন

বান্দরবানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে।

রোববার বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শামীম হোসেন, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা নোমান হোসেন, লামা উপজেলা নিবার্হী কর্মকর্তা নুর এ জান্নাত রুমি, জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকিসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষীকা,ছাত্র-ছাত্রীরা।

প্রথমে খেলায় বালিকা লামা উপজেলা দল ২-০ গোলে সদর উপজেলা দলেকে পরাজিত করে। পরে বালক দলের লামা উপজেলা দল ২-০ গোলে সদর উপজেলা দলেকে পরাজিত করে।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button