দেশবাংলা

জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে যুব সমাবেশ

বগুড়া সোনাতলায় নারী ও কন্যা শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে সোনাতলায় নারী ও কন্যা শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গনউন্নয়ন কেন্দ্রের আস্থা প্রকল্পের আয়োজনে এ যুব সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, সোনাতলা থানার অফিসার ইনচার্জ মাসউদ চৌধুরী,আস্থা প্রকল্পের বগুড়া জেলার সমন্নয়ক মোখলেছুর রহমান পিন্টু, কেস ম্যানেহজার মিতা আলম, সোসাল মোভিলাইজর অফিসার মসকুর রহমান,তানিয়া ইসলামসহ অন্যরা।

অনুষ্ঠানে নারী-কন্যা শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button