
লাভজনক আয়ের উপর ভিত্তি করে শিক্ষা প্রতিষ্ঠানের আয়কর দেয়া উচিৎ বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
সকালে চট্টগ্রাম কর অঞ্চল ৪ এর উদ্যোগে চট্টগ্রাম ভেটেরনারী ও এনিম্যাল সাইয়েন্স বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়মে অনুষ্ঠিত ‘চট্টগ্রাম কর আহরণে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ভুমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
দেশের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা বদ্ধ পরিকর উল্ল্যেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ৫ লাখ ৩৯ কোটি টাকার বাজেট প্রণয়ন করেছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্ব দরবারে সমাদৃত।
চট্টগ্রাম ৪ কর অঞ্চলের কর কমিশনার ব্যরিস্টার মুতাসিম বিল্লাহর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া, চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপচার্য ডক্টর অনুপম সেনসহ অন্যরা।
বাংলাটিভি/ নূর



