দেশবাংলা
চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হোতা যুবলীগ নেতা

চট্টগ্রামের যুবলীগ নেতা কিশোর গ্যাংয়ের হোতা হিসেবে পরিচিত নূর মোস্তফা টিনুসহ দুইজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব।
রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, রাতে নগরীর চকবাজার এলাকা থেকে পিস্তলসহ টিনু ও তার সহযোগী জসিমকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাদুরতলার বাসায় অভিযান চালায় র্যাব। পরে চলা এ অভিযানে টিনুর বাসা থেকে একটি অবৈধ বিদেশি শর্টগান এবং ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
যুবলীগের কোনো পদ-পদবী না থাকলেও সংগঠনটির নেতা পরিচয় দিয়ে নগরের চকবাজার এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণসহ ব্যাপক চাঁদাবাজির অভিযোগ রয়েছে নূর মোস্তফা টিনুর বিরুদ্ধে।
বাংলাটিভি/ নূর



