অন্যান্যবাংলাদেশ

শিক্ষার্থীদের বিরতিহীন আন্দোলনের ৫ম দিন

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের এক দফা দাবিতে ৫ম দিনের মত বিরতিহীন আন্দোলন করেছে শিক্ষার্থীরা।

বৃষ্টি উপেক্ষা করে রাত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামেন অবস্থান করছে শিক্ষার্থীরা। পরে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা আসেন। এসময় শ্লোগানে শ্লোগানে ও মিছিলে পুরো ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে। বেলা বাড়ার সাথে সাথে আন্দোলন স্থানে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ছে। ভিসি পদত্যাগ না করা পযর্ন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষনা দেয় শিক্ষার্থীরা।

আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও হল ত্যাগের নির্দেশ দেয়া হলেও অধিকাংশ শিক্ষার্থী হল ছাড়েনি। জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা আরো বেগবান হয়েছে ভিসি বিরোধী আন্দোলন।

বহিরাগতদের হামলায় ২০ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার পর শিক্ষার্থীরা আবোরো হামলার আশংকা রয়েছে শিক্ষার্থীরা।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button