দেশবাংলা
সেপ্টিক ট্যাংক পরিস্কার করতে নেমে নিহত ২

জয়পুরহাটের পাঁচবিবিতে নির্মানাধীন সেপ্টিক ট্যাংক পরিস্কার করতে নেমে বাড়ির মালিকসহ দুজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার শালাইপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নুর মোহাম্মদের বাড়ির নির্মানাধীন সেপ্টিক ট্যাংক পরিস্কার করতে নেমে বাড়ির মালিকসহ ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। বাড়ির মহিলাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে সেপ্টিক ট্যাংকের সাইট ভেঙ্গে মৃতদেহ দুটি উদ্ধার করে। এ সময় আশঙ্কাজনক অবস্থায় আরো একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, উপজেলার শালাইপুর গ্রামের প্রয়াত আমজাদ আলীর ছেলে বাড়ির মালিক নুর মোহাম্মদ ও বাঁশখুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রাজমিস্ত্রি নাঈম হোসেন।
বাংলাটিভি/ নূর



