বিশ্ববাংলা

যুক্তরাজ্যে ভৈরববাসীদের ঈদ পূর্ণমিলনী

ফজলুল হক, লন্ডন : যুক্তরাজ্যে বসবাসরত ভৈরববাসীর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে মহিলাদের বালিশ খেলা, শিশুদের সুই সুতা ও পুরুষদের বাস্কেট বল নিক্ষেপ করাসহ ছিল নানা আয়োজন। স্থানীয় সময় রোববার ইলফোর্ডের ভেলেনটাইন পার্কে ভৈরববাসীর উদ্যোগে ফ্যামিলি গেট টুগেদার ও ঈদ পূর্নমিলনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন আরমান উদ্দিন ও মেহেদী হাসান। বক্তব্য রাখেন, কামরুল আমিন, আঙ্গুর মিয়া, হাজী মনিরউজ্জামান ছোট, হাজী জালাল উদ্দিন, শফিকুল ইসলাম ও নাদিবুর রহমান।

দিনব্যাপি অনুষ্ঠানে, মহিলাদের বালিশ খেলা, ছোটদের সুই সুতা ও পুরুষদের জন্য বাস্কেটে বল নিক্ষেপ করাসহ ছিল নানান ধরনের খেলাধুলা। পরে র‌্যাফেল ড্র-সহ বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশিষ্টজনরা।

পরে ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আরো বড় পরিসরে করার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button