বিশ্ববাংলা

মালয়েশিয়ায় ২৪ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে ২৪ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৪৪ জন প্রবাসীকে আটক করা হয়েছে। রোববার দেশটির সেলাংগার প্রদেশের সুংগায়বুলুর সবজি বাগান,পাম বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ইমিগ্রেশন, পুলিশ ও রেলার যৌথ নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন দেশের দেড় শতাধিক অভিবাসীকে আটক করা হয়। পরে আটককৃতদের মধ্যে যাচাই-বাছাই শেষে বাংলাদেশের ২৪, ইন্দোনেশিয়ার ১৯, মায়ানমারের ৪ এবং নেপালের ১ জনকে গ্রেফতার করা হয়।

সেলাংগার ইমিগ্রেশন প্রধান মোহাম্মদ শুকরি জানান, সুংগায় বুলুর পুসাট কাওয়ালান কুসতা নেগারা এবং কাওয়াছান সবজি বুকিত বুরুনতিংয়ে বিভিন্ন দেশের অভিবাসীরা অবৈধভাবে অবস্থান করছে এমন খবরে ভোর রাতে অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতদের ইমিগ্রেশন ও পাসপোর্ট আইনে গ্রেফতার করে সেলাংগার ইমিগ্রেশনে রাখা হয়েছে।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button