লেবাননে বসবাসরত বরিশালেবাসীদের বনভোজন

বাবু সাহা, লেবানন : প্রবাস জীবনের একঘেয়েমি দূর করতে করতে লেবাননে বসবাসরত বরিশালবাসীর উদ্যোগে, বনভোজন অনুষ্ঠিত হয়েছে। এধরনের আয়োজন প্রবাসীদের মাঝে ভ্রাতৃত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।
রোববার লেবাননে বসবাসরত বরিশালবাসীর উদ্যোগে রাজধানী বৈরুতের অদূরে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাকলিনে আনন্দ ভ্রমনের আয়োজন করা হয়। এতে, প্রায় শতাধিক বাংলাদেশি অংশ নেয়। পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলা বাকলিনের ঝর্ণা পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি অপার সৌন্দর্যের স্নিগ্ধতা যেন মুছে দেয় প্রবাস জীবনের সব সীমাবদ্ধতা।
এতে, দিনব্যাপী বিভিন্ন ধরনের খেলাধূলা, ঝরণার পানিতে লাফিয়ে পড়া ও ছবি তোলাসহ বিভিন্ন বিনোদনে মেতে উঠে প্রবাসীরা। দুপুরের খাবার শেষে অনুষ্ঠিত হয় আনন্দ ভ্রমনের অন্যতম আকর্ষন র্যা ফেল ড্র। এতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিরা।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন, জসিম সিকদার, মহসিন মৃধা, ইব্রাহিম খান, সোহাগ খান, মনির হোসেন ও জসিম খান।
বাংলাটিভি/ নূর



