বিশ্ববাংলা

বাহরাইনে এক বাংলাদেশির মৃত্যু

বাহরাইনে ঘুমন্ত অবস্থায় মঞ্জুরুল আলম নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় রাজধানী মানামার গোদাবিয়া নামক এলাকায় নিজ বাসায় মারা যান তিনি।

পরে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য তার মরদেহ সালমানীয়া হাসপাতালে প্রেরণ করে। আইনি প্রক্রিয়া শেষে দ্রুত লাশ দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন দূতাবাসের জনকল্যাণ প্রতিনিধি তাজউদ্দীন সিকান্দার।

মঞ্জুরুল আলমের বাড়ী, ভোলা সদর উপজেলার আলীনগর গ্রামে। তার পিতার নাম, সাত্তার হাওলাদার।

সংশ্লিষ্ট খবর

Back to top button