দেশবাংলা

ঝুঁকিপূর্ণভাবেই চলছে এলপি সিলিন্ডারের ব্যবসা

এফ এম নাজমুল, আগৈলঝাড়া : আগৈলঝাড়া উপজেলার বিভিন্নস্থানে লাইন্সেস ও অগ্নি নির্বাপক ব্যবস্থা ছাড়া ঝুঁকিপূর্ণভাবে এলপি সিলিন্ডার গ্যাসের ব্যবসা চলছে। নিয়ম-বহির্ভূতভাবে সিলিন্ডার গ্যাসের ব্যবসা চললে যেকোন মুহূর্তে বড় ধরনের দূর্ঘটনার আশংকা স্থানীয়দের। অনুমোদনহীন ব্যবসা বন্ধে প্রশাসনের সহায়তা চান এলাকাবাসী ও সচেতন মহল।

বরিশালের আগৈলঝাড়ায় পাঁচটি ইউনিয়নে লাইন্সেস ছাড়া সিলিন্ডার গ্যাস বিক্রি করছে পান, মুদির দোকান থেকে শুরু মোনহারী, ঔষধ ও ইলিকট্রনিক্সসহ প্রায় তিনশত দোকানকার। এতে সাধারন জনগনের পাশাপাশি ক্ষুব্ধ অনুমোদন পাওয়া ব্যবসায়ীরাও।

স্থানীয় জনগণ বলেন, এভাবে অরিক্ষত অবস্থায় সিলিন্ডার গ্যাস মজুদের কারণে যেকোন সময় বিস্ফোরণ ঘটতে পারে। এটা এক ধরনের বিপদজণক পরিস্থিতি।  এছাড়া অনুমোদনহীন ব্যবসায়ীদের সনাক্ত করে ব্যবস্থা নেয়ার দাবী জানান ব্যবসায়ীরা।

লাইন্সেস না থাকা এবং পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় ঝুঁকি থেকে যায় বলে জানান, সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কাঞ্চন আলী মৃধা।

অন্যদিকে অনুমোদনহীন ব্যবসায়ীদের ভ্রাম্যমান আদালতের আওতায় আনা হবে বলে জানিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস। তিনি বলেন, বড় ধরনের দূর্ঘটনা এড়াতে এলপি সিলিন্ডার গ্যাস বিক্রির নীতিমালা প্রণয়ন ও লাইন্সেসবিহীন ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়মের আওতায় আনা হবে।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button