বিশ্ববাংলা
আফগানিস্তানে তালেবান সন্দেহে এক বাংলাদেশি আটক

র দক্ষিণ হেলমান্দ প্রদেশে সন্দেহভাজন একটি জঙ্গি আস্তানা থেকে এক বাংলাদেশিসহ ১৪ তালেবান সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রয়টার্স-এ প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।
এই অভিযানের সময় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধে পাশের বাড়ির বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়া অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। তবে জঙ্গিদের মধ্যে ১৩ জন আহত হয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ‘সন্ত্রাসবাদী হামলা সংগঠিত করার লক্ষ্যে, সক্রিয় একটি বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে’ ওই অভিযান চালানো হয়। তবে, প্রাদেশিক কাউন্সিলের সদস্য আবদুল মজিদ আখুন্দজাদা বলেন, নিহতরা সবাই বেসামরিক নাগরিক।
বাংলাটিভি/ নূর



