দেশবাংলা
বগুড়ায় ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

বগুড়ায় পৃথক দুটি ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, সহকর্মীকে ধর্ষণের অভিযোগে ক্রিয়েশন হোম কোচিং সেন্টারের পরিচালক আলী আহসান ডিউককে গতকাল উপ শহরের নিজ কোচিং সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে, শহরের উত্তর চেলোপাড়ায় ৫ বছর বয়সী সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে শহিদুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেয়েটির মা সোমবার তার স্বামী শহিদুল ইসলামের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে চেলোপাড়া থেকে গ্রেপ্তার করে।
এছাড়াও, বগুড়া শহরের চকসুত্রাপুর ও কাটনার পাড়া এলাকায় অভিযান চালিয়ে আরেফিন সৈকত ও রিমা খাতুন নামে ২ জনকে আটক করে ডিবি পুলিশ। এসময় ২টি বিদেশী পিস্তল ৪ রাউন্ড গুলি, ৩টি ম্যাগজিন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রিমার স্বামী সোহাগ সরকার বগুড়ার আলোচিত তুফান ও মতিন সরকারের ভাই।



