বাংলাদেশ

৬ষ্ঠ দিনের মত বিরতিহীন আন্দোলনে শিক্ষার্থীরা

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের এক দফা দাবিতে ৬ষ্ঠ দিনের মত বিরতিহীন আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। এসময় শ্লোগানে শ্লোগানে ও মিছিলে পুরো ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে। বেলা বাড়ার সাথে সাথে আন্দোলন স্থানে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে।

এসময় আন্দোলনকারীরা ভিসির নানা অনিয়ম, দূর্নীতি ও নারী কেলেঙ্কারী নিয়ে লেখা বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করে। শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটিকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করেছে। আন্দোলন চলাকালে সীমান্ত নামে এ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় পদত্যাগকারী সহকারি প্রক্টর মোঃ হুমায়ুন কবীর জীবনের নিরাপত্তা চেয়ে গোপালগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরী করেছেন। গত ১১ সেপ্টেম্বর আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিস্কার করে।

এর প্রেক্ষিতে ভিসির বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতি এবং নারী কেলেঙ্কারীর অভিযোগ এনে পদত্যাগের দাবীতে আন্দোলনের নামে শিক্ষার্থীরা।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button