বিশ্ববাংলা

ভিত্তিপ্রস্তরের আড়াই বছরেও শুরু হয়নি নির্মাণ কাজ

ইয়াকুব নবী, নোয়াখালী : ভিত্তিপ্রস্তর স্থাপনের আড়াই বছরেও শুরু হয়নি নোয়াখালীর বেগমগঞ্জে আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ সংলগ্ন জননেতা নুরুল হক আধুনিক হাসপাতালের নির্মাণ কাজ। এদিকে হাসপাতাল না থাকায় ব্যাহত হচ্ছে কলেজের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। ঠিকমতো ক্লাস ও হাতে কলমে শিক্ষা গ্রহণ করতে না পারায় হতাশ শিক্ষর্থীরা। এছাড়া হাসপাতালটি নির্মাণ হলে স্বাস্থ্য সেবা পাবে এ অঞ্চলের সাধারণ মানুষ।

জেলাবাসীর দীর্ঘ দিনের দাবির পেক্ষিতে ২০০৮ সালে বেগমগঞ্জের চৌরাস্তায় আবদুল মালেক উকিল মেডিকেল কলেজটি স্থাপন করা হয়। একই সাথে জননেতা নুরুল হক আধুনিক হাসপাতাল নামে ৫০০ শয্যার একটি হাসপাতালও নির্মাণের কথা ছিলো কলেজ ক্যাম্পাসে। কিন্তু সে সময় তা নির্মাণ করা হয়নি।

পরবর্তীতে ২০১৭ সালে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম কলেজ কম্পাসে ৫০০ শয্যার হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সে সময় হাসপাতালটি র্নিমানে ব্যায় ধরা হয় ৪০০ কোটি টাকা। কিন্তু নানা জটিলতায় নির্মাণ কাজ আবারো ভেস্তে যায়। তাই দ্রুত কলেজ ক্যাম্পাসে হাসপাতালটি নির্মাণের জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লষ্টিদের প্রতি দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

হাসপাতালটি নির্মান হলে শিক্ষার্থীদের পাশাপাশি বৃহত্তর নোয়াখালীসহ কুমিল্লা ও চাঁদপুরের জনগণও উপকৃত হবে বলে জানান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার ফজলে এলাহী খান।

একনেকে অনুমোদন সাপেক্ষে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হবে বলে আশা করেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর আবদুস সালাম।

এদিকে হাসপাতালের সমস্যাটি সমাধানে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেয়ার কথা জানালেন উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশা।

শিক্ষার্থীদের পড়ালেখা ও এলাকাবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষ দ্রুত কলেজ ক্যাম্পসে হাসপাতালটি নির্মান করবে এমন প্রত্যাশা করছে  এলাকাবাসী।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button