বিশ্ববাংলা

প্রবাসী ও গণমাধ্যম কর্মীরাই গোয়াইনঘাটকে বিশ্বের বুকে মেলে ধরেছে

মিজানুর রহমান : গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও কনজার্ভেটিভ ফ্রেন্ডস অব অক্সফোর্ড এর সভাপতি আলহাজ্ব হাফেজ আব্দুল মুবিন বলেছেন, গোয়াইনঘাট উপজেলাকে বিশ্বের বুকে তুলে ধরতে প্রবাসীরা যেরকম কাজ করে যাচ্ছেন ঠিক একই ভাবে গণমাধ্যম কর্মীরাও কাজ করে যাচ্ছেন।

সোমবার গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে গোয়াইনঘাট প্রেসক্লাব ও গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ আয়োজিত যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আব্দুল মুবিন।

তিনি আরও বলেন, গণমাধ্যম কর্মীদের কারনেই আজ জাফলং, বিসনাকান্দি, রাতারগুল পান্তুমাই বিশ্বের বুকে প্রস্ফুটিত। প্রবাসীরা যেমন ভাবে নিজকে বাঁচানোর পাশাপাশি সমাজের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তদরুপ গোয়াইনঘাটের সাংবাদিকরাও এই সীমান্ত জনপদ গোয়াইনঘাট কে ফুটিয়ে তুলতে তাদের লেখনীর মাধ্যমে সংগ্রাম করে যাচ্ছেন, এজন্য গোয়াইনঘাটে কর্মরত সকল অনলাইন, অফলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সমস্ত গোয়াইনঘাট বাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

প্রেসক্লাব সভাপতি এম এ মতিন এর সভাপতিত্বে অর্থ সম্পাদক ইলিয়াস আকরাম এর পরিচালনায় এতে বিশেষ আকর্ষণ হিসাবে উপস্থিত ছিলেন ব্রিটিশ সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিনিধি গোলাম জীলানি।

মতবিনিময় সভায় আরো বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন একে নিউজ মিডিয়ার চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার হোসাইন, গোয়াইনঘাট প্রবাসী পরিষদের কেন্দ্রীয় ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক লন্ডনের প্রতিষ্ঠিত ব্যবসায়ী হেলাল আহমদ, সাবেক প্রেসক্লাব সভাপতি এম এ মালিক, সাবেক সেক্রেটারি মিনহাজ উদ্দিন, সেক্রেটারি জাকির হোসেন। অন্যান্যের

এছাড়াও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন গোয়াইনঘাট প্রবাসী পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাক্ষাতে সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা ও সার্বিক সহযোগিতার প্রত্যয় করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button