বিশ্ববাংলা

দাম্মামে সড়ক দুর্ঘটনায় ১ বাংলাদেশি নিহত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামের জুবাইল এলাকায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে এক বাংলাদেশি মারা গেছেন।

স্থানীয় সময় সোমবার দাম্মামের জুবাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই বাংলাদেশির নাম সালাহউদ্দিন। তিনি সেখানে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে ইলেকট্রিশিয়ানের কাজ করতেন।

জানা গেছে, গত সোমবার সকালে একটি প্রাইভেটকারে সহকর্মীদের সাথে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। সেসময় পেছন দিক থেকে একটি বাস গাড়িটিকে ধাক্কা দিলে ৩ বাংলাদেশি, ২ ভারতীয়সহ গাড়ির ড্রাইভার আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষন পর সালাউদ্দিন মারা যান।

আহতদের জুবাইলের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সালাউদ্দিনের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার চানপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামে। তার পিতার নাম ইসমাইল মিয়া।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button