বিশ্ববাংলা
ফ্রান্সে বেগম জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সভা

বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ফ্রান্স শাখার উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শামীমা আক্তার রুবীর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন মিল্টন সরকার। এতে, প্রধান অতিথি ছিলেন, ফ্রান্স বি এন পির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া। বিশেষ অতিথি ছিলেন, ফেরদৌস রহমান, এহসানুল হক বুলু, আব্দুল কাইয়ুম সরকার ও ড.কামরুল হাসান।
টেলি কনফারেন্সে বাংলাদেশ থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক, সুলতানা আহমেদ ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকসহ আরো অনেকে। এছাড়াও বক্তব্য রাখেন, আফসানা আক্তার, প্রভাষক তাছলিমা আক্তার, বিউটি চৌধুরী ও সাহেদা আক্তার।
শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।



