৩ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত সরকার

মিজানুর রহমান : ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতে পাচার হওয়া ৩ বাংলাদেশিকে প্রত্যাবাসন প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। সোমবার সন্ধ্যায়, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ সদস্যরা যৌথভাবে,বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি সদস্যদের হাতে তুলে দেয়া হয়।
পাচারের শিকার হওয়া সাথী জানায়,পরিবারের অভাব অনটনের কারণে ১৩ বছর বয়সে বিয়ে হওয়ার পর, শ্বশুরবাড়ির পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিয়ের এক মাসের মাথায়, তাকে ভারতে পাচার করা হয়। ট্রেনের মাধ্যমে ভারতে পাচার হওয়ার ব্যাপারটি বুঝতে পেরে, সেখানেই কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভারতীয় পুলিশের হাতে তুলে দেয়।
পরে গত ৭ মাস ভারতের সুকন্যা নামের একটি শেল্টারের আশ্রয়েই ছিলেন তিনি। অপরদিকে একবছর আগে দালালের প্রলোভনে ভাল কাজের সন্ধানে দুই মেয়েকে সাথে নিয়ে ভারতে যান, পিরোজপুরের নান্টু ফারাজির স্ত্রী।
এসময় পুলিশ খবর পেয়ে তাদের আটক করে। সেখান থেকে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় স্বদেশ প্রত্যাবাসন আইনে দেশে ফিরে আসেন তারা।
বাংলাটিভি/ নূর



