বিশ্ববাংলা

তিন বাংলাদেশিকে ক্ষতিপূরণ দিচ্ছে সৌদি সরকার

ক্রেন দুর্ঘটনার ৪ বছর পর হতাহত ওই তিন বাংলাদেশিকে সৌদি সরকার ক্ষতিপূরণ দিচ্ছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। সামা থেকে নিহত মোহাম্মদ আবুল কাশেম সুফি, আহত সরদার, আবদুর রব ও মোহাম্মদ নাজিম উদ্দিনের নামে চেক দেয়া হয়েছে। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র থেকে এ তথ্য জানা যায়।

২০১৫ সালের ১১ সেপ্টেম্বর মক্কায় মসজিদ আল হারামের নির্মাণকাজে ব্যবহৃত একটি ভ্রাম্যমাণ ক্রেন ভেঙে পড়লে, ১১৮ জন মারা যান, আহত হন ৩৯৪ জন। হজ পালনের জন্য হতাহত ব্যক্তিদের অনেকেই তখন মক্কায় ছিলেন।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় হতাহত তিন বাংলাদেশির পরিচয় নিশ্চিত হবার পর, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁদের ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত নেয়। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় শীগগিরই ক্ষতিপূরণ পাওয়া ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের কাছে ওই চেকগুলো হস্তান্তর করবে বলে জানা গেছে।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button