দেশবাংলা

ব্যস্ত সময় কাটাচ্ছে প্রতিমা শিল্পীরা

তালুকদার শিপলু ও নজরুল ইসলাম : শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলেছে। ব্যস্ত সময় কাটাচ্ছে প্রতিমা শিল্পীরা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজা কমিটি ও পুলিশ প্রশাসন নিয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।

হিন্দু ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতি বছরের মতো এবারও ভিন্ন সাজে দেবী দূর্গাকে সাজাতে দিনরাত পরিশ্রম করছেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার কারিগররা। উপজেলার বেশিরভাগ মন্ডপে মাটির কাজ প্রায় শেষ হয়েছে। চলছে রং তুলির কাজ।

নির্দিষ্ট সময়ের আগে নির্মাণ কাজ শেষ করে উৎসবে মেতে উঠবেন এমন আশা কারিগরদের। আগামী ৪ অক্টবার শুরু হয়ে ৫দিনব্যাপী চলবে এ উৎসব। সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে প্রায়। এখন সকলে একসাথে আনন্দ উপভোগ করবে বলে জানান, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি রগুনাথ বসাক।

অন্যদিকে, ঝালকাঠির পূজা মন্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরীর কাজ। শিল্পীর নিপুন হাতের ছোঁয়ায় শেষ করছে দেবী দূর্গার রুপ দান পর্ব।আয়োজকরাও ব্যস্ত সফলভাবে উৎসব সম্পন্ন করতে।

জেলা পূজা উদযাপন পরিষদ এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণ পরিবেশে দূর্গা পূজা শেষ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

দেলদুয়ার উপজেলায় এ বছর ১শ ১৪ টি পূজা মন্ডপে এবং ঝালকাঠিতে মোট ১শ ৭৫ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button