দেশবাংলা

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিজিবির অভিনব ব্যবস্থা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, বিজয়নগর ও কসবায় উপজেলার আটটি বাড়িতে ‘মাদক ব্যবসায়ীর বাড়ি’ ও ‘ইয়াবা ব্যবসায়ীর বাড়ি’ লিখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ছয়টি বাড়ির সীমানাপ্রাচীর কিংবা দেয়ালে লাল রং দিয়ে এসব লিখে দেয়া হয়।

ওই ছয়টি বাড়ি হলো, আখাউড়া উপজেলার রাজাপুর গ্রামের জামাল চৌধুরী, ইসহাক মিয়া, আজমপুর কৌড়াতলীর জুয়েল মিয়া, হুমায়ুন মিয়া ও বিজয়নগর উপজেলার কাশিনগরের রবিউল হোসেন, সিঙ্গাবিলের ইনছাব আলী ভান্ডারির বাড়ি। ওই ছয়জন চলতি মাসের বিভিন্ন সময়ে মাদকসহ বিজিবির হাতে ধরা পড়ে।

বিজিবির পক্ষ থেকেও জানানো হয়, তাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে। এ সময় তারা এলাকার মানুষকে মাদক সম্পর্কে সচেতন হতে আহ্বান জানান। পাশাপাশি এসব দেয়াল লিখন যেন কেউ না মোছে সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button