দেশবাংলা
সেন্টমার্টিন পরিদর্শনে বিজিবির মহাপরিচালক

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেছেন, সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের একটি অংশ হিসেবে বিজিবি মোতায়েন করা হয়েছে। দ্বীপে যে জনবল রয়েছে তা সীমান্তের নিরাপত্তার জন্য যথেষ্ট।
মঙ্গলবার সেন্টমার্টিনে বিজিবির অস্থায়ী বিওপি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। বিজিবির মহাপরিচালক বলেন, বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক, মানব পাচার রোধসহ অপরাধ দমনে সফলতা আনবে। এসময় বিজিবির উর্দ্ধতন কর্মকর্তাদের নতুন স্থাপনা নির্মাণ সংক্রান্ত বিশেষ নির্দেশনা প্রদান করেন।
সেন্টমার্টিনে দীর্ঘ ২১ বছর পর নতুন করে সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন এবং বিওপি প্রতিষ্ঠার পর এটি বিজিবির কোন মহাপরিচালকের প্রথম সফর। এর আগে দ্বীপটিতে বিজিবি সীমান্ত নিরাপত্তার দায়িত্বে থাকলেও কোস্টগার্ড নিয়োজিত করার পর বিজিবি সদস্যদের প্রত্যাহার করা হয়েছিল।
বাংলাটিভি/ নূর



