দেশবাংলা

‘ভারতে আসা ট্যুরিস্টদের মধ্যে বাংলাদেশির সংখ্যাই বেশি’

দিনাজপুর প্রতিনিধি : দুই দেশের মেলবন্ধনের কারনে ভারতে বিদেশি ট্যুরিস্টদের মধ্যে সবচেয়ে বেশি ট্যুরিস্ট আশে বাংলাদেশ থেকে। দিনাজপুর সফরকালে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলী এ মন্তব্য করেছেন।

বুধবার দুপুরে দিনাজপুর কাহারোলে ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলীর আগমন উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরও বলেন, গতবছর প্রায় ১৫ লাখ বাংলাদেশিকে ট্যুরিস্ট ভিসা দেয়া হয়েছে।

এছাড়া উত্তরবঙ্গ থেকে সরাসরি ভারতে ট্রেন লাইনের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। এটা দ্রুত বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরো সমৃদ্ধ হবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ঈমাম চৌধুরীসহ অন্যরা। সংবর্ধনা শেষে শারীরিক প্রতিবন্ধি ও দুস্থ্যদের মাঝে হুইল চেয়ার এবং সেলাই মেশিন বিতরণ করা হয়।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button