বিশ্ববাংলা

মধ্যাহ্নভোজে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী

আসাদ রিয়েল : নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪ তম অধিবেশনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব সংস্থাটির মহাসচিবের দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দেন। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ট্রাম্পকে স্বাগত জানান অ্যান্তোনিও গুতেরেস। তারপরই শেখ হাসিনা ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কুশল বিনিময় করেন। দু’জনকে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায়।

পরে মহাসচিব এবং ডোনাল্ড ট্রাম্পসহ একই টেবিলে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলসহ ১৫ রাষ্ট্র ও সরকারপ্রধান। এসময় অতিথিরা বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেন।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button