‘রোহিঙ্গা সমস্যার সমাধানে সুনির্দিষ্ট চারটি প্রস্তাব’

আসাদ রিয়েল : আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান খোঁজার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গাদের অবশ্যই তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে হবে। আর এ সঙ্কটের সমাধানে সুনির্দিষ্ট চারটি প্রস্তাব তিনি জাতিসংঘ সাধারণ অধিবেশনে উপস্থাপন করবেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে ইসলামী দেশগুলোর সংগঠন ওআইসি এবং জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত ‘রোহিঙ্গা ক্রাইসিস: এ ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক এক উচ্চ পর্যায়ের বৈঠকে ওই চার প্রস্তাবের কথা জানান শেখ হাসিনা।
এসময়, গত দুই বছরেও রোহিঙ্গা সঙ্কটের কোনো সমাধান না হওয়ায় হতাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরত পাঠাতে এবং স্থায়ী সমাধানে পৌছাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাগিদ দেন।
অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ রোহিঙ্গা নিধনের বর্ণনা দিতে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কুখ্যাত কনসেন্ট্রেশন ক্যাম্পে হত্যা এবং পরে কম্বোডিয়ায় গণহত্যার সঙ্গে এর তুলনা করে বলেন, এই নির্মম হত্যাকাণ্ড চােলানো হয়েছে এর অবশ্যই বিচার হওয়া উচিত এবং অতিসত্তর তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া নিশ্চিত করার তাগিদ জানাচ্ছি।
রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার কথা না রাখায় বৈঠকে আন্তর্জাতিক আদালতে দেশটির বিচার দাবি করে ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি)।
বৈঠকে ওআইসির মহাসচিবসহ ও মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, বেলজিয়াম, সুইডেন, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের মন্ত্রী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাটিভি/ নূর



