অপরাধবাংলাদেশ

‘ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার’

বুলবুল আহমেদ : বিগত কয়েক বছর ধরে ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকলেও, তা নিয়ন্ত্রণে আনতে জাতীয় ও স্থানীয় পর্যায়ে কোন পদক্ষেপ নেয়া হয়নি বলে অভিযোগ করেছেন ট্রানস্পরেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে রাজধানীর মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে সিটি কর্পোরেশনে ওষুধ কেনার ক্ষেত্রের প্রতিটি ধাপে দুর্নীতি হয়েছে বলেও, দাবি করেন তিনি।

বুধবার সকালে রাজধানীর মাইডাস সেন্টারে ঢাকা শহরের এডিস মশা নিয়ন্ত্রণে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক এক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবির)।

পরে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বিগত কয়েক বছর ধরে ডেঙ্গুর প্রকোপ যেভাবে বেড়েছে, তার বিপরীতে সরকার ততটা কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে। বাজেটের কোন স্বল্পতা ছিল না উল্লেখ করে ইফতেখারুজ্জামান আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সরঞ্জাম কেনায় ব্যাপক দুর্নীতি হয়েছে।

সংবাদ সম্মেলনে, ক্রয় প্রক্রিয়ায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসাসহ- ১৫ দফা সুপারিশ পেশ করেন ইফতেখারুজ্জামান।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button