দেশবাংলা
বান্দরবানে মুক্তিযোদ্ধাদের সাথে প্রশ্ন উত্তর অনুষ্ঠান

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক মুক্তিযোদ্ধাদের সাথে প্রশ্ন উত্তর অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা এম.এ হাকিম চৌধুরী, বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সম্পদ বড়ুয়া, আমিনুর রহমান প্রামানিক, আব্দুর রহীম, হাবিবুর রহমান, আবুল কালাম আজাদসহ বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি শীর্ষক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা এম.এ হাকিম চৌধুরীর সাথে বিভিন্ন প্রশ্ন উত্তর পর্বে অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
বাংলাটিভি/ নূর



