দেশবাংলা

ভিসির পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের এক দফা দাবিতে ৭ম দিনের মত আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থী ও সাংবাদিকদের নিয়ে ভিসির অপত্তিকর মন্ত্যবের প্রতিবাদে সাংবাদ সম্মেলন করেছেন তাঁরা।

বুধবার সকাল থেকে ক্যাম্পাসে বিভিন্ন হল থেকে এবং হলের বাইরে থেকে শিক্ষার্থীরা ছোট ছোট মিছিল নিয়ে ক্যাম্পাসে আসে। তারা ভিসি প্রফেসর ডক্টর খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের এক দফা দাবিতে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে প্রশাসনিক ভবনের সামনে যোগ দেয়।

এসময় ভিসির পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল করেছে শিক্ষার্থীরা। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের আন্দোলন বিষয়ে ইউজিসি অধ্যাপক মোঃ আলমগীর হককে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

অন্যদিকে গত শনিবার ক্যাম্পাসের বাইরে বিভিন্ন স্থানে বহিরাগতদের হামলায় ২০ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও কোনো মামলা করেনি।

এদিকে, শিক্ষার্থী ও সাংবাদিকদের নিয়ে ভিসির আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আল গালিব।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button