দেশবাংলা

প্রকাশ্যে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা চেষ্টা

নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রকাশ্যে খাদিজা আক্তার বিন্তু নামের এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার বিকেলে কলেজ থেকে বাড়ি ফেরার পথে পৌর এলাকার নাওতলা এলাকার মমিন কমিশনারের বাড়ীর সামনে এ ঘটনা ঘটে।

আহতর স্বজনরা জানান,  নাওতলা গ্রামের খোরশেদ আলম রতনের কন্যা বিন্তু কলেজ থেকে রিকসা যোগে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে হেলমেট ও মুখোশ পরিহিত ৩ যুবক রিকশার গতি রোধ করে তাকে জোরপূর্বক অপহরনের চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার করলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্বজনদের সাথে রাজনৈতিক বিরোধের জেরে এ হামলা করা হয়েছে বলে করেছে ছাত্রীর পরিবার। এ ঘটনায় রাতেই মামলা হয়েছে।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button