দেশবাংলা
পাবনায় মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টা

পাবনা প্রতিনিধি : মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে পাবনার বেড়া উপজেলরার আমিনপুর গ্রামে। এ ঘটনায় রফিকুলের বিচার দাবি করেছে এলাকাবাসী।
আমিনপুর গ্রামের মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল গনির বিধবা স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল একই গ্রামের রফিকুল মুন্সির সাথে। এই বিরোধ নিয়ে সম্প্রতি মুক্তিযোদ্ধার বাড়িটি ভাংচুর করতে এলে স্থানীয়দের বাঁধার মুখে পালিয়ে যায় রফিকুলবাহিনী।
পরে রফিকুলের বিরুদ্ধে মামলা করা হলে নিজেকে বাঁচাতে থানার তদন্তকারী কর্মকর্তা ইউসুফ আলীর বিরুদ্ধে বিভিন্ন্ ধরনের অভিযোগ এনে গণমাধ্যম কর্মীদের ভুল ধারণা দেয় বলে জানান, আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মইনুদ্দীন।
বাংলাটিভি/ নূর



