দেশবাংলা

সদরপুরে ভেজাল খাদ্য কারখানায় অভিযান

সদরপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলা একটি ভেজাল খাদ্য কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার সকালে উক্ত অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার ও সহকারি ভূমি কমিশনার সদল চন্দ্র শীল।

জানা যায়, দীর্ঘদিন যাবৎ সন্তস কর্মকার নামে এক ব্যক্তি বাইশরশি গ্রামের হারুন অর রশিদের বাড়ি ভাড়া নিয়ে চ্যাম্পিয়ন-১ ফুড এন্ড পারফিউমার নামে একটি ভেজাল কারখানায় বিভিন্ন প্রকার ক্যামিক্যাল দিয়ে সরিষার তেল, পাউডার, টমেট সস, আপেল জেলি, জলপাইর আচারসহ বিভিন্ন ধরনের ভেজার খাবার তৈরি করে আসছিল।

এসময় উক্ত কারখানাটির মালামাল জব্দ করে সিল গালা করে দেয়া হয়। প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ সাজ্জাদ হোসেনকে ভেজাল খাদ্য তৈরির অপরাধে এক বছরের বিনাশ্রম কারদন্ড দেয় ভ্রামমান আদালত।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button