
ক্যাসিনোর মত বড় ধরনের দুর্নীতির রাজনৈতিক দলের ছত্রছায়া ছাড়া সম্ভব হয়না বলে মনে করেন বিশিষ্টজনরা। সকালে তথ্য অধিকার আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনের প্রথম দশকের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তারা। তথ্য অধিকার প্রতিষ্ঠায় জাতীয় তথ্য অধিকার নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
সকালে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০১৯ উপলক্ষে তথ্য অধিকার আইন ও দুর্নীতি প্রতিরোধ আইন এর প্রথম দশকের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক এক সেমিনারের আয়োজন করে ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
এসময় তথ্য প্রচারে সরকারকে গণমাধ্যমের উপর প্রতিবন্ধকতা দূর করার আহবান জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
রাজনৈতিক দলের ইন্ধন বন্ধ হলে দেশে দুর্নীতি কমে আসবে বলে মন্তব্য করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।
এ সময়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার প্রতিষ্ঠারও দাবি জানান তিনি।
বাংলাটিভি/শহীদ



