অন্যান্যবাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে

 

রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

 সকালে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, কানাডার হাইকমিশনার বিনোয়েত প্রিফন্টেইন, ইউরোপীয় ইউনিয়ন এবং কয়েকটি ইইউয়ের এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

 এ সময় তিনি বলেন,দুই বছরেরও বেশি সময় ধরে রোহিঙ্গারা আমাদের দেশে রয়েছে। আমাদের দেশে প্রায় ১১ লাখ রোহিঙ্গা রয়েছে ।

 কূটনীতিকরা রোহিঙ্গা ক্যাম্প নিয়ে আমাদের চিন্তা-ভাবনা জানতে চেয়েছিলেন। আমরা  কুটনীতিকদের জানিয়েছি রোহিঙ্গা ক্যাম্পগুলো কতদিন থাকবে আমরা নিজেরাও জানি না। আমরা মনে করি যেকোন সময়ই এই সমস্যার সমাধান হবে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button