দেশবাংলা
চট্টগ্রামে তরুণ উদ্যোক্তাদের নিয়ে প্রতিযোগীতা

চট্টগ্রামে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এবং ফ্রেড্রিক নাউমান ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয় বারের মত গেট ইন দ্যা রিং-ঢাকা শিরোনামে তরুণ উদ্যোক্তাদের নিয়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগীতায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তরুণ উদ্যোক্তরা পঞ্চাশটি নতুন ব্যবসার ধারণা দেয়।
এতে বিচারক ছিলেন, প্রথম আলোর হেড অব বিজনেস শামীমুল হাসান চৌধুরী, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নওরীন আফরিন ও এফএনএফ এর প্রোগ্রাম সমন্বয়কারী ওমর মোস্তাফিজ।
দেশব্যাপী এ প্রতিযোগীতাকে ছড়িয়ে দিতে প্রথমবারের মতো ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনায় এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হচ্ছে।



