
ওএসডি হওয়া জামালপুরের ডিসি আহমেদ কবীর সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রনালয়। বুধবার তাকে বরখাস্ত করা হলেও প্রকাশ পায় শুক্রবার।
নারী সহকর্মীর সাথে আপত্তিকর ভিডিও ভাইরালের ঘটনায় তাকে বরখাস্ত করা হলে নিশ্চিত করেছেন জনপ্রশাসনের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগ) মো: মনির উদ্দিন।
মো: মনির উদ্দিন বলেন, ‘মন্ত্রীপরিষদ বিভাগের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ডিসি কবীর আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়। এরপর একেএক অন্যান্য ব্যবস্থ্যাগুলো নেওয়া হবে।
গত মাসে জামালপুরের ডিসির খাস কামরায় এক নারী সহকর্মীর সাথে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সারাদেশের মানুষের ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে ওই ডিসিকে ওএসডি করে দেওয়া হয় এবং বুধবার সাময়কি বরখাস্ত করা হয়।
বাংলাটিভি/ নূর



