বিশ্ববাংলা

কর্মমুখী শিক্ষায় অবদানে সম্মানসূচক পদক পেলেন প্রধানমন্ত্রী

আব্দুল হামিদ, নিউইয়র্ক : তরুণদের কর্মমুখী শিক্ষায় অবদানের জন্য জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের সম্মানসূচক পদক ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ অ্যাওয়ার্ড’ পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মানজনক এই পুরস্কার বাংলাদেশ ও সারাবিশ্বের শিশুদের উৎসর্গ করেন তিনি।

জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে গত বৃহস্পতিবার ‘শেখ হাসিনার সঙ্গে এক সন্ধ্যা শীর্ষক’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে এ সম্মাননা তুলে দেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েত্তা ফোর।

সম্মাননা পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে সরকার, তরুণদের উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থানে উপযোগী করে গড়ে তুলতে দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলে উল্লেখ করেন। এসময় ইউনিসেফের দেওয়া এ স্বীকৃতি বাংলাদেশকে শিক্ষা ক্ষেত্রে আরো এগিয়ে যেতে উৎসাহিত করবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েত্তা ফোর ও ইউনিসেফের শুভেচ্ছা দূত এবং ক্রিকেটার সাকিব আল হাসান।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button