অপরাধবাংলাদেশ

অপরাধ প্রবণ রোহিঙ্গা : ২ বছরে ৪শ ৭১ মামলা

আমিনুল হক, কক্সবাজার : মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের উখিয়া-টেকনাফে আশ্রয় নেয়া রোহিঙ্গারা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। গত দুই বছরে ৪৩ টি হত্যাসহ নানা অপরাধে ৪শ ৭১ টি মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে। এতে আসামি করা হয়েছে ১ হাজার ৮৮ জনকে। সম্প্রতি টেকনাফে যুবলীগ নেতাকে অপহরণ করে গুলি করে হত্যার ঘটনায় কক্সবাজারের মানুষ আতঙ্কিত, উদ্বিগ।

রাখাইনে মিয়ানমারের সেনাদের নির্যাতন হতে জীবন বাঁচাতে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল নামে। কক্সবাজারের উখিয়া-টেকনাফে আশ্রয় নেয় ৮ লাখ ৪৬ হাজার ৬শ ৭৫ (নিবন্ধিত) জন রোহিঙ্গা। এর পূর্বে আসাসহ প্রায় ১২ লাখ রোহিঙ্গা উখিয়া-টেকনাফে আশ্রয় নিয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রতিনিয়ত ইয়াবা পাচার, খুন, ধর্ষণ, অপরহণ, পুলিশের ওপর হামলা, মানবপাচারসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। এসব। গত দু’ই বছরে ৪শ ৭১টি অপরাধের ঘটনায় ১ হাজার ৮৮ জন রোহিঙ্গার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।

রোহিঙ্গাদের মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধির কথা স্বীকার করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান মোহাম্মদ ইকবাল হোসাইন, তাদের বড় একটি অংশ এক জায়গাতে থাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে।

সম্প্রতি টেকনাফের হ্নীলার ওয়ার্ড যুব লীগের সভাপতিকে বাড়ীর সামনে থেকে অপহরণের পর গুলি করে হত্যাসহ রোহিঙ্গাদের নানা অপরাধ কর্মকান্ডে কক্সবাজারের মানুষ এখন আতঙ্কিত ও ভীত। তাই ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর নজরদারি রাখা দাবী স্থানীয়দের।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button