বিশ্ববাংলা

কুয়েতে এক বাংলাদেশিকে অপহরণ

কুয়েতের সাবাহ আল আহমেদ এলাকা থেকে এক বাংলাদেশিকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। আরব টাইমসে প্রকাশিত খবরে এ তথ্য জানা যায়।

অপহরণের শিকার বাংলাদেশির পরিচয় এখনো জানা যায়নি। অপহরণকারীরা বাংলাদেশিকে জোর করে গাড়িতে তুলে দেশটির ফাহহিলের একটি বাসায় নিয়ে, ওই বাংলাদেশিকে মারধর করে।

এ ব্যাপারে ফাহহিল থানায় অভিযোগ দায়ের করার পর, অপহরণের সাথে জড়িতদের খুঁজে বের করতে অভিযান পরিচালনা করছে স্থানীয় প্রশাসন।

সংশ্লিষ্ট খবর

Back to top button