অন্যান্যবাংলাদেশ

পর্যটন খাতের সমস্যা ও সম্ভাবনা

পর্ব--১

আসাদ রিয়েল : গেল দুই বছরে দেশের পর্যটন খাতের কিছুটা অগ্রগতি হলেও বৈশ্বিক মান বিবেচনায় এখনো বেশ পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সর্বশেষ প্রতিবেদন অনুয়ায়ী ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২০ এ। পর্যটন সংশ্লিষ্ট অবকাঠামোগত দুর্বলতা ও সঠিক পরিকল্পনার অভাবেই বিপুল সম্ভাবনার এ খাতটিতে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না বাংলাদেশ।

পৃথিবীর মানচিত্রে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে দক্ষিণ এশিয়ার ছোট্ট দেশ বাংলাদেশ। সমুদ্র-পাহাড়-নদী- সব পর্যটন আকর্ষণই আছে দেশটিতে। তারপরও বিশ্বমান বিবেচনায় এখনো বেশ পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

গেল ৪ সেপ্টেম্বর প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কমপেটেটিভনেস রিপোর্ট-২০১৯ অনুযায়ী বৈশ্বিক সক্ষমতা পাঁচ ধাপ বেড়ে ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দাঁড়ায় ১২০ এ। অবকাঠামো, নিরাপত্তা ও স্থিতিশীল ভ্রমণের সুযোগসহ ৯০ টি মানদণ্ড বিবেচনা করে এ র‌্যাংকিং করা হয়।

অন্যদিকে প্রাকৃতিক ও সাংস্কৃতিক পর্যটনে বাংলাদেশের অপার সম্ভাবনা থাকার পরও এতে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে না পারার পেছনে সরকারের অব্যবস্থাপনাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি, আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে প্রাকৃতিক সম্পদকে যথাযথ কাজে লাগানোর পরামর্শও দেন তারা।

এদিকে এসব দুর্বলতার কথা স্বীকার করে, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক বলেন, পর্যটন খাতকে এগিয়ে নিতে, প্রয়োজন সমন্বিত উদ্যেগ। এছাড়াও দেশে, বিদেশী পর্যটকের সংখ্যা বাড়াতে এ খাতের সীমাবদ্ধতাগুলো কাটিয়ে যথাযথ উদ্যেগ নেয়া হবে বলেও জানান মন্ত্রণালের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মাহবুব আলী।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button