বিশ্ববাংলা

কানাডার ফেডারেল নির্বাচনে বাংলাদেশি ফাইজ কামাল

কানাডার আসন্ন ফেডারেল নির্বাচনে স্কারবোরো সেন্টার আসনে এনডিপি থেকে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি তরুণ ফাইজ কামাল।

এনডিপির মনোনয়ন সভায় প্রতিদ্বন্দ্বী জামীর নাদীমকে পরাজিত করে ফাইজ এই মনোনয়ন লাভ করেন। ছাত্রাবস্থা থেকে রাজনীতিতে জড়িত হলেও, রাজনীতিতে অভিষেক হয় ২০১৮ সালের অন্টারিও প্রাদেশিক নির্বাচনে স্কারবোরো সাউথওয়েস্ট থেকে বিজয়ী বাংলাদেশী এমপিপি ডলি বেগমের নির্বাচনী প্রচারণা দলের সদস্য হিসেবে।

ফেডারেল নির্বাচনে মনোনয়ন পেয়ে তিনি কানাডার জাতীয় রাজনীতিতে বাংলাদেশি-কানাডিয়ানদের সদর্প পদচারণার আভাসই দিলেন তিনি।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button