বিশ্ববাংলা
নারী শ্রমিকদের ফিরে আসার ১১টি কারণ

আফরিন রিয়া : সৌদি আরব থেকে শারীরিক ও মানুষিক নির্যাতনের শিকার হয়ে এখনো দেশে ফিরছেন নারী শ্রমিকরা। বৃহষ্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রবাসী মন্ত্রণালয়ের উপস্থাপন করা প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
সভায় সভাপতিত্ব করেন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ এমপি।
গত ২৬ আগস্ট সৌদি আরব থেকে দেশে ফেরা নারী গৃহশ্রমিকদের প্রায় ৩৫ শতাংশ সেখানে শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন। আর ৪৪ শতাংশ নারীকে নিয়মিত বেতন ভাতা দেয়া হতো না। দেশে ফিরে আসা নারী শ্রমিকদের সঙ্গে কথা বলে মন্ত্রণালয় তাঁদের ফিরে আসার ১১টি কারণ চিহ্নিত করেছে।
প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, আলী আশরাফ, মোয়াজ্জেম হোসেন, মৃণাল কান্তি দাস, আয়েশা ফেরদাউস, পঙ্কজ নাথ ও সাদেক খান বৈঠকে অংশ নেন।
বাংলাটিভি/ নূর



