বিশ্ববাংলা

রিয়াদে প্রবাস বাংলা ফুটবল ক্লাবের অফিসিয়াল চুক্তি

সৌদি আরবের রিয়াদে প্রবাস বাংলা ফুটবল ক্লাবের অফিসিয়াল চুক্তি স্বাক্ষর ও জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

রিয়াদে প্রবাস বাংলা ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক ফকির আল-আমিনের সভাপতিত্বে এবং মোঃ রুস্তম খানের পরিচালনায় আয়োজিত, ঢাকা মেডিকেল সেন্টারের সাথে স্পন্সরশীপ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

শেষে দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা এক বছরের চুক্তিপত্রে স্বাক্ষর করেন এবং খেলোয়াড়দের মাঝে নতুন জার্সি বিতরণ করেন৷ এসময় তারা বলেন, প্রবাসী ফুটবলারদের স্বার্থে ঢাকা মেডিকেল সেন্টারের সহযোগিতা অব্যাহত থাকবে৷

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মেডিকেল সেন্টারের স্পন্সর সৌদি নাগরিক বান্দর আবু নায়েব,প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ চানসহ প্রবাসী সাংবাদিকরা।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button