বিশ্ববাংলা

পর্যটন ভিসা দিচ্ছে সৌদি আরব

আফরিন রিয়া : প্রথমবারের মতো পর্যটন ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। কেবলমাত্র তেলনির্ভর অর্থনীতির ওপর ভরসা না করে, বহুমুখী আয়ের উৎস সৃষ্টির অংশ হিসেবে সৌদি আরব তাদের দেশের কট্টর রক্ষণশীল অবস্থান থেকে বেরিয়ে এসে, পর্যটকদের এ সুযোগ দিতে যাচ্ছে।

যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের ভিশন ২০৩০ সংস্কার কর্মসূচির প্রধান পদক্ষেপগুলোর অন্যতম হচ্ছে পর্যটন খাত চালু করে, এর বিকাশ ঘটানো। সৌদি আরবের তেল স্থাপনায় ভয়াবহ হামলার মাত্র দু’সপ্তাহ পর পর্যটক ভিসার ব্যাপারে এমন ঘোষণা দেয়া হলো।

দেশটির তেল স্থাপনায় হামলার কারণে তেল উৎপাদন হ্রাস পায় এবং এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায়। পর্যটন প্রধান আহমেদ আল-খতীব এক বিবৃতিতে জানান,আন্তর্জাতিক পর্যটকদের জন্য সৌদি আরবের ভিসা চালু করা তাদের দেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।

তিনি আরও বলেন,তার দেশে ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের ৫টি স্থানের পাশাপাশি সমৃদ্ধ স্থানীয় সংস্কৃতি ও মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, যা দেখে পর্যটকরা বিস্মিত হবেন।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button