
পিয়াস মাহমুদ : মহান কয়েকটি পেশার মধ্যে চিকিৎসাসেবা একটি উৎকৃষ্ট পেশা। এই পেশায় মানুষের কাছে যাওয়া এবং তাদের সেবা করার সুযোগ আছে। কিন্তু সাম্প্রতিক সময়ে পত্র-পত্রিকায় চিকিৎসাসেবা নিয়ে যেসব খবর প্রকাশিত হচ্ছে, তা অতি দুঃখজনক হলেও সত্য।
কিন্ত এতো অভিযোগের মাঝেও নীরবে কাজ করে যাওয়া কিছু সাদা মনের ডাক্তারদের জন্যেই হয়তো এই মহান পেশার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা এখনো রয়ে গেছে। তেমনই একজন সাদা মনের ডাক্তার মনজুরুল আলম। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাক, কান ও গলা রোগ বিভাগের অধ্যাপক।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে অধ্যাপক ডা. মনজুরুল আলমের একটি ছবি ভাইরাল হয়েছে। যে ছবিতে দেখা যাচ্ছে, অধ্যাপক ডা. মনজুরুল আলম কংক্রিটের রিংয়ের ভেতরে বসে একজন শিশুকে পরীক্ষা করছেন। ২৫ সেপ্টেম্বর সাদা এপ্রোন নামের একটি ফেসবুক পেজ থেকে ছবিটি শেয়ার করা হয় এবং ক্যাপশন লেখা হয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাক, কান, গলারোগ বিভাগের অধ্যাপক ডা. মনজুরুল আলম স্যার। এখন মুগদা এলাকার বস্তির বাচ্চাদের এভাবেই চিকিৎসা দিচ্ছেন…..❤’
এসব নীরবে কাজ করে যাওয়া সাদা মনের মানুষদের জন্যেই হয়ত এখনো টিকে আছে দুনিয়া। ছবিটি স্যোসাল মিডিয়ায় তুলেছে ঝড়। অনেকে ডা.মনজুরুল আলমের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বিভিন্ন কমেন্ট করছেন।
বাংলাটিভি/ নূর



