
শহিদুজ্জামান : শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এডুকেশন এক্সপোর আয়োজন করে অ্যারোনা ইন্টারন্যাশনাল।
মেলায় বিভিন্ন ছাত্র/ছাত্রীদের বিদেশে ভর্তির ব্যাপারে সহযোগিতার বিভিন্ন ব্যবস্থা রয়েছে। মেলায় রয়েছে স্পট এডমিশনসহ ছাড়ের ব্যবস্থাও । বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থার অবস্থা তুলে ধরার জন্য এক সেমিনারের আয়োজনও করা হয়। সেমিনারে বিভিন্ন দেশের প্রতিনিধিসহ দেশের খ্যাতনামা শিক্ষাবিদরা অংশগ্রহণ করেন।
অ্যারোনা ইন্টারন্যাশনাল কনসালটেন্ট খোদেজা শিফা অনি বলেন আজকের এই শিক্ষা মেলায় স্পট এ্যাডমিশন সহ মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সব ছাত্র/ছাত্রীদের রয়েছে স্কলারশিপের ব্যবস্থা।
অ্যারোনা ইন্টারন্যাশনাল বিদেশে ছাত্র/ছাত্রীদের বিদেশে ভর্তির ব্যাপারে পুর্ণাঙ্গ সহযোগিতা সহ সকল ধরনের সাপোর্ট দিয়ে থাকে ।



