দেশবাংলা

মাত্র ২০ টাকায় ব্যবস্থাপত্র ও চিকিৎসা সেবা

 ইয়াকুব নবী, নোয়াখালী : নোয়াখালী পৌরসভার সাধারণ জনগনের চিকিৎসা সেবা নিশ্চিত করতে চালু করা হয়েছে আউটডোর সার্ভিস। প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একজন বিশেষজ্ঞ ডাক্তার রোগীদের ব্যবস্থাপত্র ও চিকিৎসা দিয়ে থাকেন। মাত্র ২০ টাকার বিনিময়ে ব্যবস্থাপত্র ও চিকিৎসা সেবা পেয়ে খুশি পৌরবাসী। মেয়রের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

নোয়াখালী পৌর এলাকার সাধারণ জনগনের চিকিৎসা সেবায় ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছে পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল। যে কোন রোগীকে প্রাইভেট চেম্বারে ডাক্তার দেখাতে হলে, ব্যবস্থাপত্রের ফি দিতে হয় ৫ থেকে ৭শ টাকা। অনেক গরীব রোগীর পক্ষেই এ টাকা দিয়ে ভালো কোন ডাক্তার দেখানো সম্ভব হয়না। তাই পৌর এলাকার গরীব, অসহায় ও সাধারণ মানুষের কথা চিন্তা করে, পৌর পরিষদে একজন বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ দেন পৌর মেয়র।

পৌরসভার অভ্যন্তরেই আউটডোর সার্ভিসের মাধ্যমে এ বিশেষজ্ঞ ডাক্তার প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সব রকমের রোগী দেখেন। এখানে যে কোন সাধারণ নাগরিক ও পৌরসভার যে কোন কর্মী মাত্র ২০ টাকার বিনিময়ে ব্যবস্থাপত্র ও চিকিৎসা সেবা পাচ্ছেন। মেয়রের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জেলার অন্যান্য পৌরসভায়ও এ সার্ভিস চালুর দাবী জানিয়েছেন সচেতন মহল।

সরকারী হাসপাতালের মতোই এখানে রোগী দেখা ও প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন, ডা. প্রনয় কুমার দেবনাথ (দায়িত্বরত ডাক্তার,নোয়াখালী পৌরসভা)।

পৌরসভার সাধারণ জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নোয়াখালী পৌর কর্তৃপক্ষের মতো জেলার অন্যান্য পৌসভায়ও এমন সার্ভিস চালু করা হবে এমন প্রত্যাশা সকলের।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button