
রাজধানীর ধানমন্ডির গ্যালারি চিত্রকে চলছে সাত তরুণের চিত্রপ্রদর্শনী। চারদিনের এই আয়োজনে রয়েছে প্রাণ ও প্রকৃতির ছন্দময় উপস্থাপনা।
প্রদর্শনীর উদ্বোধন করেন সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, শিল্পি জামাল উদ্দিন আহমেদ, আফরুজা বারী সহ দেশের বরেণ্য চিত্রশিল্পীরা।
মাহিন মাহনুমা পালোমা, মাহদীন রহমান, প্রদিপ্ত বালা, মধুবন্তী রায়, ইন্দ্রজিৎ সোনিয়া বিনতে হাসান ও নিশাত তানজিয়া এই সাত শিল্পীর চল্লিশটি চিত্রকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে।
জল, তেল, এক্রিলিক রঙ এর পাশাপাশি ডিজিটাল পেইন্টিং এর মত প্রযুক্তিনির্ভর চিত্ররীতিতে সৃষ্ট চিত্রকর্মে মুর্ত হয়েছে যাপিত জীবনের নানা দৃশ্যপট। উদ্দিপ্ত তুলির আচড়ে ফুটে উঠেছে প্রকৃতি ও নগরসভ্যতার বৈচিত্রময় ভূবনের নানা গল্প।
বাংলাটিভি/ নূর



