দেশবাংলা

শাজাহানপুরে সপ্তাহব্যাপী বিজ্ঞান মেলা

প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার লক্ষ্যে বগুড়ার শাজাহানপুর উপজেলায় সপ্তাহব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় স্কুলের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীরা ২৯টি বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপন করেন।

শুক্রবার উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ভান্ডার পাইকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ মেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় সহকারী পরিচালক মুজাহিদুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন, বগুড়া পিটিআই ইন্সট্টাক্টর বাবুল আকতার, শাহীনা আকতার, শাজাহানপুর উপজেলা শিক্ষা অফিসার ফারুক উদ্দীনসহ অন্যরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button